বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে রসায়নের ব্যাসিক নিয়ে আলোচনা করব।রসায়ন বিষয়টি জানার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।কথা না বাড়িয়ে চলো এবার টপিকে যাই। পৃথিবীতে সকল পদার্থই অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দিয়ে তৈরি। সেগুলোর হলো:-
♦অণু: কোনো যৌগিক অথবা মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা ঐ বস্তুর ধর্মাবলী অক্ষুন্ন রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে তাই অণু।যেমন- পানির অণু H2O,অক্সিজেনের অণু O2
♦পরমাণু: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে।যেমন-হাইড্রোজেন পরমাণু(H), অক্সিজেন পরমাণু(O)
পরমাণু কখনো স্বাধীনভাবে বিরাজ করতে পারে না।পরমাণু নিয়েই অণু গঠিত হয়।যেমন-দুইটি অক্সিজেন পরমাণু নিয়ে O2গঠিত হয়।এটি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। একটা বিক্রিয়া দেখ- H2+O2--->2H2O এখানে H2অণু বিক্রিয়া করলেও H পরমাণু বিক্রিয়া করতে পারে না।
একসময় পরমাণুকে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা মনে করা হলেও শক্তিশালী অণুবিক্ষণ যন্ত্র দিয়ে দেখা গেছে সেটিও বিভিন্ন কণিকা দিয়ে গঠিত।এদের মধ্যে স্থায়ী কণিকা তিনটি:-
♦ ইলেকট্রন: এটি ঋণাত্নক আধানযুক্ত কণিকা।যেগুলো নিউক্লিয়াসের চারদিকে প্রয়োজনীয় শক্তিস্তরে ঘোরে।
[প্রোটন ও নিউট্রন নিয়ে নিক্লিয়াস গঠিত]
♦প্রোটন: এটি ধনাত্নক আধান যুক্ত কণিকা।নিউক্লিয়াসে অবস্থিত।
♦নিউট্রন: এটি আধান বিহীন কণিকা।নিক্লিয়াসে অবস্থিত।
এবার চিত্রটি লক্ষ্য করলে আরো স্পষ্ট হওয়া যাবে।
এবার আশা করি বিষয়টি বুঝতে পেরেছ।
এছাড়া আমাকে প্রশ্ন করার জন্য সবার জন্য কমেন্ট বক্স খোলা।কোন অ্যাকাউন্ট লাগবে না।
[আগামী পোস্টে আমরা মৌলের পরিচয়,কোনটা ভরসংখ্যা,কোনটা পারমাণবিক সংখ্যা,ইলেকট্রন বিন্যাস ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব]
ভালো লাগলে বিজ্ঞাপনে একটি ক্লিক দাও। চলবে........
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন