বন্ধুরা, তোমাদের সাথে আজ আলোচনা করব মৌলের পরিচয়, কোনটা পারমাণবিক ভর,কোনটা পারমাণবিক সংখ্যা ইত্যাদি নিয়ে।
ইলেকট্রন,প্রোটন,নিউট্রন নিয়ে পূর্বের পোস্টে আলোচনা করা হয়েছে।এখন আজকের টপিকে যাই।
♦পারমাণবিক সংখ্যা(Z):একটি মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।
♦পারমাণবিক ভর/ভর সংখ্যা(A):মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ঐ মৌলের ভর সংখ্যা বলে।
♦নিউট্রন সংখ্যা:কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের মোট সংখ্যাকে ঐ মৌলের নিউট্রন সংখ্যা বলে।
এবার উক্ত বিষয় থেকে কিছু সিদ্ধান্তে আসা যাক।
*আমারা জানি, ভর সংখ্যা=প্রোটন+নিউট্রন
. ' . নিউট্রন= ভর সংখ্যা - প্রোটন( পারমাণবিক সংখ্যা)।
অতএব,নিউট্রন সংখ্যা ভর সংখ্যা ও প্রোটন সংখ্যার বিয়োগফল অর্থাৎ A-Z
*পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কখনোই পরিবর্তন হবে না।
*একটি মৌলে যতটি প্রোটন ততটি ইলেকট্রন থাকবে।
একটা উদাহরণ দেই: কার্বন(C)এর পারমাণবিক সংখ্যা ৬ অর্থাৎ এর প্রোটন ও ইলেক্ট্রন সংখ্যাও ৬ হবে। আগেই বলেছি প্রোটন বা পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত।তাই কার্বন(C) ৬ নাম্বার মৌল ৬ ই থাকবে।কখনো ১০ হবে না। পরিবর্তন হবে ইলেক্ট্রনের কারণ যখন সে নিষ্ক্রিয় হতে(প্রত্যেক মৌলেরই এটির আকাঙ্ক্ষা থাকে) ২টি ইলেক্ট্রন কোন মৌলের কাছ থেকে গ্রহণ করবে তখন সে C
2+ এ আয়নে পরিণত হবে। এমতাবস্থায় তার ইলেক্ট্রন হবে ৮টি।
সংক্ষিপ্তভাবে কার্বনের পরিচয় এভাবে দেওয়া হয়।

এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেক্ট্রন সংখ্যা ৬।যেটা থাকে নিচে।আর ভর সংখ্যা ১২।যেটা থাকে উপরে।তাহলে নিউট্রন সংখ্যা হবে ১২-৬=৬ টি।
এবার আরেকটি চিত্র লক্ষ্য করি:

এখানে কি অমিল বুঝতে পারছো? তাহলো সব ঠিক আছে তবে ডান পাশে মাথার উপর 2+ দেওয়া আছে।এক্ষেত্রে সব ঠিক থাকলেও ইলেকট্রন ২টি কম হবে।কারণ, সে দু'টি ইলেকট্রন দান করেছে(যদিও সাধারণত C তা করে না)।আর সে যদি ২টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ঐখানে -2 দেওয়া থাকত।
মোদ্দাকথা হচ্ছে ইলেকট্রন দান করলে যতটি করে ততটি + বসবে। আর গ্রহণ করলে ততটি মাইনাস বসবে।মনে রাখবে
2+ কে ++ আবার 2- কে -- লেখা যায়।
আগামী পর্বে আমরা ইলেকট্রন সম্পর্কিত যাবতীয় বিষয় ও এটি দিয়ে পর্যায় সারণিতে মৌলের পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করা শিখব।
এবার নিচের ছকটি লক্ষ্য কর:
| মৌলের নাম |
প্রতীক |
প্রোটন বা পার.সংখ্যা(Z) |
ইলেকট্রন সংখ্যা(e) |
ভর সংখ্যা(A) |
নিউট্রন সংখ্যা(A-Z) |
| হাইড্রোজেন |
H |
1 |
1 |
1 |
0 |
| হিলিয়াম |
He |
2 |
2 |
4 |
2 |
| লিথিয়াম |
Li |
3 |
3 |
7 |
4 |
| বেরিলিয়াম |
Be |
4 |
4 |
9 |
5 |
| বোরন |
B |
5 |
5 |
11 |
3 |
কার্বন |
C |
6 |
6 |
12 |
6 |
| নাইট্রোজেন |
N |
7 |
7 |
14 |
7 |
| অক্সিজেন |
O |
8 |
8 |
16 |
8 |
| ফ্লোরিন |
F |
9 |
9 |
19 |
10 |
নিয়ন(নিষ্ক্রিয়) |
Ne |
10 |
10 |
20 |
10 |
| ভাল লাগলে বিজ্ঞাপনে ক্লিক করো। {♦♦চলবে...♦♦}
|
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন